হোম > বাণিজ্য

৮ দিনে রেমিট্যান্স এলো ৭৫ কোটি ৪০ লাখ ডলার

স্টাফ রিপোর্টার

চলতি নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪৩ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, ‘চলতি নভেম্বরের প্রথম ৮ দিনে ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর গত বছরের একই সময়ে এসেছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’

তিনি বলেন, ‘৬-৮ নভেম্বর প্রবাসীরা দেশে ১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৪ দশমিক ৭০ শতাংশ।

এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

অনিয়মের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী