হোম > বাণিজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন বা ৭ দশমিক ৩ কোটি মার্কিন ডলারের নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতি ডলার ১২১ টাকা ৪৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮৮৬ কোটি ৫৮ লাখ টাকা।

বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে ওই অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার পর সৃষ্ট উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তার এ ঘোষণা এলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আমাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী ব্যয়ের সঙ্গে জড়িত রয়েছেন। ডব্লিউএফপির মাধ্যমে খাদ্য ও পুষ্টি সহায়তা দেওয়া হবে। ১০ লাখেরও বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা দেয়া হবে। আমাদের আন্তর্জাতিক অংশীদারদের এ ধরনের জীবন রক্ষাকারী সহায়তার বোঝা ভাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য জরুরি খাদ্য, পানীয় জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হবে।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা