হোম > বাণিজ্য

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধের নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

বিদ্যুৎ আমদানির অর্থ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তঃ-সীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় আমদানির বিপরীতে বিদেশে অর্থ পাঠাতে পারবে। এ জন্য আর আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়াকে সহজ করা। এটি সরকার অনুমোদিত দ্বিপাক্ষিক বিদ্যুৎ ক্রয় ব্যবস্থার আওতায় প্রযোজ্য হবে। নির্দেশনা অনুযায়ী, কিছু শর্ত সাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর কাছে আমদানিকৃত বিদ্যুতের বিপরীতে অর্থ প্রেরণ করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নিয়মকানুন, গ্রাহক যাচাই, অর্থ-পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক নীতিমালা অনুসরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল করতে হবে। এছাড়া যেখানে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রয়োজন হলে, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে। এই পদক্ষেপ আন্তঃসীমান্ত বিদ্যুৎ আমদানির আর্থিক লেনদেনকে সহজ করবে।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু