হোম > বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ‘ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত

আতিকুর রহমান নগরী

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৫’ ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।

এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিভিশনের পরিচালক এ.এন.এম. মইনুল কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ খান বেলাল, অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ রেজাউল কবির, পরিচালকবৃন্দ এ. এস. এম. ফিরোজ আলম ও এম. আমানউল্লাহ এবং স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ।

অতিরিক্ত পরিচালক সুরভী ঘোষ ও যুগ্ম পরিচালক মোসাম্মাৎ নাজমিন নাহার সম্মেলনে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইভিপি ও ডিসিআরও শামীম আহমেদ।

উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঝুঁকি সম্মেলনে সকল শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ, উপশাখার ইনচার্জগণ, প্রধান কার্যালয়ের সকল ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিটসমূহের প্রধান ও এমবিটিআই এর অধ্যক্ষসহ সকল আঞ্চলিক অফিসের প্রধানরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

টানা তিন দিন কমে স্বর্ণের ভরি কত?

টোকিওতে জ্বালানিমন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠক

ছুটির দিনে বিপণিবিতানে কেনাকাটায় ধুম

বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

বইমেলায় সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ

ট্রাম্পের বাণিজ্য তদন্তের তালিকায় বাংলাদেশও

মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে পাবেন বিশেষ ছাড়