হোম > বাণিজ্য

এ-চালানের মাধ্যমে ট্রেজারিতে শুল্ক-কর সরাসরি দেয়া যাবে

অর্থনৈতিক রিপোর্টার

এখন থেকে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাঁদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি অটোমেটেড এ-চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দিতে পারবে। শনিবার এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমসের সিস্টেমের সাথে এ-চালান সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক একাউন্ট হতে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেয়ার সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থবিভাগের আইবিএএসপ্লাস টিম।

বিদ্যমান ব্যবস্থায় করদাতাগণ দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শূল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েকদিন সময় লেগে যায় বিধায় সরকারের আর্থিক ক্ষতি হয়।

এ-চালানের মাধ্যমে জমা দেয়া এই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের ট্রেজারিতে জমা হবে বিধায় সরকার তাৎক্ষণিকভাবে এই নগদ অর্থ খরচ করতে পারবে।

চলতি বছরের ২৩ এপ্রিল আইসিডি কমলাপুর কাস্টমসে এ পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরবর্তীতে, পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। তৃতীয় স্টেশন হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউস গত ৩ জুলাই একই পদ্ধতিতে শুল্ক-কর জমা নেয়া চালু করেছে। ৭ জুলাই থেকে ঢাকা কাস্টমসসহ অপর কাসটমস হাউস একই সেবা চালু করবে।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা