হোম > বাণিজ্য

৬ হাজার ৮৬৮ কোটি টাকার ১৫ প্রকল্প একনেকে উঠছে মঙ্গলবার

অর্থনৈতিক রিপোর্টার

আগামীকাল মঙ্গলবার জাতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা রয়েছে। মঙ্গলবারের এ সভায় ৬ হাজার ৮৬৮ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ের ১৫টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

কমিশন সূত্র বলছে, সভায় ৬ হাজার ৮৬৮ কোটি ৬৮ লক্ষ টাকার মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৭৫ কোটি ৫৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩ হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে এ সভায় এসব প্রকল্প অনুমোদনের কথা রয়েছে।

আগামীকালের একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত)’ এবং ‘বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবা ও জীবন-জীবিকা উন্নয়ন প্রকল্প। স্বরাষ্ট্রে মন্ত্রণালয়ের প্রকল্প ‘৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাশক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র নির্মাণ’।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রকল্প ‘নবনির্মিত চারটি মেরিন একাডেমিতে সিমুলেটর ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থাপনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি’। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প ‘এক্সেস টু জাস্টিস ফর উইমেন: স্ট্রেনদেনিং কমিউনিটি ডিসপুট রেজুলুশন অ্যান্ড ইমপ্রুভিং কেইস ম্যানেজমেন্ট’।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রকল্প ‘বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (প্রস্তাবিত ২য় সংশোধিত)’সহ আরও কয়েকটি প্রকল্প অনুমোদন পাচ্ছে একনেক সভায়।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা