হোম > বাণিজ্য

আমদানি শুরু, কমছে পেঁয়াজের দাম

স্টাফ রিপোর্টার

দীর্ঘ আট মাস পর বিদেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সূত্র জানায়, এ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভারত থেকে প্রথমদফা ৪টি ট্রাক ১০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করে।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, আট মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ায় বৃহস্পতিবার ভারত থেকে চারটি ট্রাকে করে ১০০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে এসেছে।

এদিকে ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

শনিবার বিকেলে কারওয়ান বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের আমার দেশকে বলেন, আমদানির খবরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারিবাজারে ৫ কেজিতে কমেছে ৪০ থেকে ৬০ টাকা। আর খুঁচরাবাজারে কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে ৭৫ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘ আটমাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখায় মজুদ কমে আসায় পণ্যটির দাম কয়েকদিন থেকে ঊর্ধ্বমুখী রয়েছে। এতে পেঁয়াজের বাজারদর নিয়ন্ত্রণে গত সোমবার ১২ আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

স্বর্ণের দামে বড় পতন

চালের দামে অস্বস্তিতে ক্রেতা

বিনিয়োগে বড় সমস্যা জ্বালানী সংকট

বাজেট ইতিবাচক হলেও বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ: আইবিএফবি

লিজ নেওয়া জাহাজের ভাড়া পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

কর নয়, উৎপাদন বাড়িয়ে রাজস্ব আহরণে জোর দেবে সরকার

আইডিআরের চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন নাদিয়া নিভিন

ব্যাংক খাতে ১.৩৬ লাখ কোটি টাকা লোকসান

আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম