হোম > বাণিজ্য

এনবিআর চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে প্রতারণার ঘটনায় জিডি

অর্থনৈতিক রিপোর্টার

মিথ্যা তথ্যের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের ভুয়া ই-মেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা দাবি করার বিষয়টি নজরে আসার পর প্রতারক চক্রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ মঙ্গলবার এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. কাউছার শেরেবাংলা থানায় এ জিডি করেন। ডায়েরি নম্বর ২৫৮।

জিডি দায়েরের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছে এনবিআর।

এতে বলা হয়েছে, চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ইমেইল আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে।

কর্মকর্তা-কর্মচারীগণসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য এনবিআরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের