হোম > বাণিজ্য

পদত্যাগের দাবিতে বিএসইসির চেয়ারম্যান নিজ দপ্তরে অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও কমিশনারদের অবরুদ্ধ করে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকার আগারগাঁওয়ের নিজ দপ্তরে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।

বেলা সাড়ে ১১টা থেকেই বিএসইসি মূল গেট দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ সময় চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শোনা গেছে কর্মকর্তা-কর্মচারীদের। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর দুটি গাড়ি এসেছে। সেনাবাহিনীর সদস্যরা ভবনে প্রবেশ করেছে।

জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে কমিশন। একইভাবে আরও কয়েকজনকে এই অবসর দেওয়ার পরিকল্পনা করে রেখেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। যা নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে তৈরি হয় চরম ক্ষোভ। সাইফুর রহমানের আদেশ প্রত্যাহারের দাবিতে তারা চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে নানান স্লোগান দিচ্ছেন।

ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি

তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

পণ্য আমদানিতে মূল্যঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা চালু

এমডিদের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

শেয়ারবাজারে বড় দরপতনে সূচক নামল সাড়ে ৫ হাজারের নিচে

শেয়ারবাজার প্রায় অকার্যকর, ভালো কোম্পানি তালিকাভুক্তির বিকল্প নেই

অস্তিত্বের সংকটে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক

পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক

মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের জন্য নেতানিয়াহুকে দায়ী করলেন মেলেনশঁ