হোম > বাণিজ্য

ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে জানুয়ারিতে

অর্থনৈতিক রিপোর্টার

চলতি বছরের জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলোর নানা আর্থিক সূচকে অবনতি হয়েছে। জানুয়ারিতে এ খাতের ব্যাংকগুলোর প্রায় দুই হাজার ৫৬৯ কোটি টাকার আমানত ও ১৭৬ কোটি টাকার বিনিয়োগ কমেছে। একই সময় রেমিট্যান্স ও রপ্তানির প্রবৃদ্ধিও নেতিবাচক হয়েছে। তবে আমদানিতে প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জানুয়ারি শেষে ইসলামী ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ ৭৩ হাজার কোটি ৬৫৭ লাখ টাকায়, যা এক মাস আগের চার লাখ ৭৬ হাজার কোটি ২২৬ লাখ টাকা থেকে শূন্য দশমিক ৫৭ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগের তুলনায় আমানতের পরিমাণ ৯ দশমিক ৩৪ শতাংশ বেশি। মোট আমানতের মধ্যে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে চার লাখ চার হাজার ২৩ কোটি টাকা। আর প্রচলিত ব্যাংকের ইসলামী শাখাগুলোর আমানত ৪২ হাজার ৬২৩ কোটি টাকা এবং ইসলামী উইন্ডোতে আমানতের পরিমাণ ২৬ হাজার ১০ কোটি টাকা।

বাংলাদেশের শরিয়াহভিত্তিক ১০ ব্যাংক হলোÑইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক ও স্ট্যান্ডার্ড ব্যাংক। গত আওয়ামী লীগ সরকারের মেয়াদে শাহ্জালাল ইসলামী ও স্ট্যান্ডার্ড ব্যাংক ছাড়া সবকটিতে আর্থিক অনিয়মের ঘটনা ঘটে। এর মধ্যে পাঁচটি ব্যাংক একীভূতের আওতায় এসেছে। আর ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

খাত-সংশ্লিষ্টরা বলেছেন, একীভূত হওয়া ব্যাংকগুলোর দুই লাখ টাকা করে ফেরত দেওয়া শুরু করেছে। এতে গ্রাহকরা এসব অর্থ তুলে রাখছে। ফলে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত কমেছে।

বর্তমানে ইসলামী ধারার ব্যাংকগুলোর বিনিয়োগ স্থিতি দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৫৭৪ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে ছিল পাঁচ লাখ ৮৪ হাজার ৭৫০ কোটি টাকা। এ সময় বিনিয়োগ কমেছে ১৭৬ কোটি টাকা। তবে বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ১১ শতাংশের বেশি।

অন্যদিকে, এ সময় ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স আহরণ কমেছে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স আহরণ কমেছে প্রায় সাত শতাংশ। একই সময়ে রপ্তানি আয় আসা কমেছে চার শতাংশ। তবে এ সময় ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি বেড়েছে ১৬ শতাংশের বেশি।

রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতে ২ হাজার কোটি টাকার তহবিল

২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স

এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তা বদলি

জুলাইয়ে নতুন ঋণ ১৮০ মিলিয়ন, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা

ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এখনো ‘মুজিব শতবর্ষ’

উৎপাদন ধসের পর ক্রয়াদেশ হারানোর শঙ্কা পোশাক খাতে

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৭৩ টন কাগজ জব্দ