হোম > বাণিজ্য

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের দোয়া মাহফিল

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: আমার দেশ।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংক সংলগ্ন শাপলা চত্বরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী।

দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আল-আমীন মিয়া। এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘ জীবন কামনা করেন। একই সঙ্গে তারা দেশবাসীকে তাঁর সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান।

এছাড়াও মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন— বিএনপির নির্বাহী সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ওবায়দুল হক, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিস উর রহমান ও সারওয়ার হোসেন, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, মনোয়ারুল ইসলাম এনাম, বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংক সবুজ দলের সভাপতি মিজানুর রহমান আকন, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের জিয়া পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় থানাসমূহের প্রতিনিধিরা।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু