হোম > বাণিজ্য

এবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: আমার দেশ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ এবং প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

আগামী ২৭ জুনের মধ্যে দাবি মানা না হলে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে ২৮ জুন থেকে টানা শাটডাউন কর্মসূচি পালন করবে ঐক্য পরিষদ।

সোমবার রাজস্ব ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকবদার এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় সংগঠনের মহাসচিব সেহেলা সিদ্দিকাসহ এনবিআরের বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার এনবিআর ভবনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেন তারা। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মসূচি পালন শেষে এ কর্মসূচি ঘোষণা করে পরিষদ।

এদিকে রোববার পাঁচ কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহার বাতিলের দাবি জানিয়ে মঙ্গলবার থেকে ২৭ জুন পর্যন্ত কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় ঐক্য পরিষদ।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা