হোম > বাণিজ্য

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে ৬ দশমিক ৫৩ শতাংশে। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের নথিভুক্ত ইতিহাসে যা এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন হার। এত কম অগ্রগতি আগে দেখা যায়নি। তিন লাখ কোটি টাকার বেশি বরাদ্দের বিপরীতে জুলাই-অক্টোবরে ব্যয় হয়েছে মাত্র ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) রোববার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এডিপি বাস্তবায়নের হার আগের দুই অর্থবছরের একই সময়ের তুলনায় কম। ২০২৫-২৬ ও ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৩ এবং ৭ দশমিক ৯০ শতাংশ।

সাধারণত স্বাভাবিক সময়ে এডিপি বাস্তবায়নের হার ১০ শতাংশের বেশি হয়। যেমন ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ এবং এর আগের অর্থবছরে ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ।

আইএমইডির তথ্য অনুযায়ী, টাকার অঙ্কে চলতি অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই-অক্টোবর সময়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ২০ হাজার ১৫৯.৬৪ কোটি টাকা।

সাধারণত প্রথম চার মাসে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে দেখা যায়। যেমন ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরে টাকার অঙ্কে ব্যয় হয়েছিল যথাক্রমে ২০ হাজার ৬০৯.৫৫ কোটি টাকা এবং ২১ হাজার ৮৯৫.৫৬ কোটি টাকা।

চলতি অর্থবছরে সরকার সংস্থার নিজস্ব অর্থায়নসহ এডিপিতে ৩ লাখ ৮ হাজার ৯২৪.৮৬ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম