হোম > বাণিজ্য

ভারত থেকে আসছে আরও ৫০ হাজার টন চাল

আতিকুর রহমান, চবি

চাল। ছবি: সংগৃহীত

ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের ক্রয়মূল্য ধরা হয়েছে ৫৪ টাকা ৮০ পয়সা। এতে ৫০ হাজার টন চাল আমদানিতে ব্যয় হবে ২৭৪ কোটি ২০ হাজার টাকা।

গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এটিসহ ভোজ্যতেল, ডাল, সার ও এলএনজি ক্রয়সংক্রান্ত আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৪ এর আওতায় ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত হয়। ভারতের বাগাদিয়া ব্রাদার্স থেকে এ চাল কেনা হবে।

প্রতি টন ৪৫৬ দশমিক ৬৭ ইউএস ডলার হিসাবে এ চাল আমদানিতে মোট ব্যয় হবে ২ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৭৪ কোটি ২০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি কেজি চালের দাম পড়ছে ৫৪ টাকা ৮০ পয়সা।

এক বছরে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে দেড় লাখ কোটি টাকা

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না তেল

সরকারের অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ কোটি টাকা ছুঁইছুঁই

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান আর নেই

প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বিইউএফটিতে দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

দেড় মাস পর ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে আটোমেশন নিয়ে কর্মশালা

জ্বালানি সংকটের মধ্যে বিপিসিতে বড় রদবদল