হোম > বাণিজ্য

বার্ষিক সাস্টেইনেবিলিটি রিপোর্ট উন্মোচন করল এমটিবি

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ২০২৪ সালের ১১তম বার্ষিক সাস্টেইনেবিলিটি রিপোর্ট উন্মোচন করেছে, যা গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

২০১৪ সাল থেকে এমটিবি নিয়মিতভাবে জিআরআই গাইডলাইন অনুসরণ করছে, ফলে বাংলাদেশে ব্যাংকিং খাতে স্বচ্ছ ও বিস্তৃত ইএসজি রিপোর্টিংয়ের পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

‘আমাদের সাস্টেইনেবিলিটি যাত্রা কার্যক্রম দ্বারা নির্ধারিত’ এ বক্তব্যকে সামনে রেখে প্রকাশিত রিপোর্টে এমটিবির সবুজ অর্থায়ন, পরিবেশ সংরক্ষণ, সুশাসন এবং সামাজিক দায়বদ্ধতার উদ্যোগগুলো তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘সাস্টেইনেবিলিটি আমাদের প্রতিটি কর্মকাণ্ডের মূল ভিত্তি। এই রিপোর্ট আমাদের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দীর্ঘস্থায়ী প্রভাব তৈরির অঙ্গীকারকে প্রতিফলিত করে।’

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ বলেন, ‘জিআরআইয়ের মতো আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে আমরা আমাদের ইএসজি উদ্যোগকে আরও পরিমাপযোগ্য, বিশ্বাসযোগ্য এবং শিল্পের জন্য মানদণ্ডে পরিণত করেছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. খালিদ মাহমুদ খান, ব্যাংকের অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, পাশাপাশি হেড অব ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন এবং হেড অব সাস্টেইনেবিলিটি।

নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মাপতে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করল ইনভেস্ট বাংলাদেশ

ক্ষতিপূরণ পাচ্ছেন পাঁচ ব্রোকারেজ হাউসের ৯৭ শতাংশ বিনিয়োগকারী

আইআরসি ছাড়াই মূলধনী যন্ত্রপাতি আমদানির সুযোগ

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী

জুলাইয়ে সঞ্চয়পত্রে নিট বিক্রি ২ হাজার কোটি টাকা

প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার ১.৮৫ শতাংশ

ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী টাকা

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিজিএমইএ

২৪ মাসে এলডিসি উত্তরণের প্রস্তুতি শেষ করতে চায় সরকার: ইআরডি সচিব