হোম > বাণিজ্য

এনবিআরে কড়া নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

অর্থনৈতিক রিপোর্টার

কড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন। বৃহস্পতিবার সকাল থেকে বিপুল পরিমাণ সেনা, পুলিশ, র‌্যাব, আনসার ও কোস্ট গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে রাজস্ব ভবন ও এর আশপাশের এলাকায়।

কয়েকদিন ধরেই এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে এনবিআর ভবনে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করে আসছে এনবিআর ঐক্য পরিষদ।

গতকাল বুধবার অর্থমন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআরে কর্মরতদের দায়িত্বে যোগদানের আহ্বান জানানো হয় এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। কিন্তু ঐক্য পরিষদ অর্থমন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিকে প্রত্যাখান করে আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করে এবং তাদের দাবি মানা না হলে ওইদিন থেকে কমপ্লিট শাটডাউনের হুমকি দিয়েছে।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী আজ দুপুর ১২টা থেকে বেলা ৫টা পর্যন্ত রাজস্ব ভবনে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করার কথা ঐক্য পরিষদের। তবে ১২টায় এ রিপোর্ট লিখার সময় আন্দোলনকারী কাউকে দেখা যায়নি।

প্রস্তাবিত বাজেট বিষয়ে বিজিএমইএর প্রতিক্রিয়া

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৬ হাজার ৫৯০ টাকা

বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়ায় অংশীজনদের মধ্যে আশার সঞ্চার

বাংলাদেশ-চীন সম্পর্ক গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

সংকটের মধ্যেও বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি তৈরি হয়নি: জ্বালানিমন্ত্রী

যারা টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেব না

ইসলামী ব্যাংকের সংকট কাটবে, আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

সবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

একনজরে প্রস্তাবিত বাজেটের ভালো ও মন্দ দিক