হোম > বাণিজ্য

সকল কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার

দেশের সকল কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইট ঠিকানার পাশাপাশি ফোন নাম্বার দেওয়া হয়েছে যাতে করদাতারা রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন।

বৃহস্পতিবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, করদাতাগণ নিজ নিজ কর অঞ্চলে স্ব-শরীরে উপস্থিত হয়ে অথবা ওই কর অঞ্চলের জন্য নির্দিষ্ট ফোন নাম্বারে যোগাযোগ করে ই-রিটার্ন বিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন।

অফিস চলাকালীন সময়ে এ সেবা নেওয়া যাবে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন আমার দেশকে জানান।

চলতি আয় করবর্ষ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা আরোপ করেছে এনবিআর। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ই-রিটার্ণ দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। করদাতাগণ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজে অনলাইনে রিটার্ন পূরণ করে অনলাইনে দাখিল করতে পারছেন। এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং ৬ লাখ ৩৫ হাজার জন করদাতা অনলাইনে ২০২৫-২০২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজবোধ্য করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড গত বছরের ন্যায় এ বছরেও অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে। https://nbr.gov.bd/form/e-return-training/eng লিংকে লগ-ইন করে করদাতা এবং কর আইনজীবীগণ প্রশিক্ষণে অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করতে পারবেন। ই-রিটার্ন প্রশিক্ষণের তারিখ এবং সময় সকল আগ্রহী করদাতা এবং কর আইনজীবীগণকে তাঁদের স্ব-স্ব ইমেইলে জানিয়ে দেয়া হবে। এ পর্যন্ত প্রায় ১৫ হাজার করদাতা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

e-Return সংক্রান্ত যেকোন সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। উক্ত কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতাগণ e-Return সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন হতে করদাতাগণ e-Return সংক্রান্ত যেকোন সমস্যা লিখিতভাবে জানালে তার সমাধান পাচ্ছেন।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

ছেঁড়া-ফাটা নোট নিয়ে কড়া বার্তা বাংলাদেশ ব্যাংকের

মন্দা শেয়ারবাজারে মার্জিন ঋণ সমন্বয়ের চাপ

টেশিস-অরেঞ্জ এক্সপ্রেস লিমিটেডের মধ্যে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ইয়ুুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

জাতীয় দক্ষতা সংকট মোকাবিলায় ‘ইউথ এমপ্লয়াবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

ইসলামী ব্যাংকের এমডি ১৫ দিনের ছুটি চেয়ে দেড় মাসের ছুটিতে

রেমিট্যান্স সংগ্রহে টপ টেন অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

দুর্নীতি দমন করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই

উন্নত সেবার লক্ষ্যে টেস্টি ট্রিট-বাংলাদেশ পর্যটন করপোরেশনের চুক্তি