হোম > বাণিজ্য

২৭ দিনে প্রবাসী আয় ২০৯ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার

চলতি অর্থবছরের প্রথম মাসেও প্রবাসী আয় বাড়ছে। জুলাই মাসের প্রথম ২৭ দিনে ২০৯ কোটি ডলার প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

খাত সংশ্লিষ্টরা বলেছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে হুন্ডির প্রভাব কমে গেছে। হুন্ডির প্রভাব কমে যাওয়ায় বৈধপথে রেমিট্যান্স বাড়ছে। সেই সঙ্গে ব্যাংকিং চ্যানেলে পাঠানো ডলারের দাম আর খোলাবাজারের দামে বড় পার্থক্য না থাকায় রেমিট্যান্স আয় বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ১ থেকে ২৭ জুলাই ২০৯ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে ১৫৭ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। তার মানে, চলতি মাসের প্রথম ২৭ দিনে প্রবাসী আয় আসা বেড়েছে ৩৩ দশমিক ৬০ শতাংশ।

সদ্য বিদায় ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। তার মানে, বৈধ পথে বা ব্যাংক মাধ্যমে ৩ হাজার ৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা।

দেশের ইতিহাসে আগে কোনো অর্থবছরে এই পরিমাণ প্রবাসী আয় আসেনি। তার আগের ২০২৩-২৪ অর্থবছরের প্রবাসী আয় এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। ফলে বিদায়ী অর্থবছরে প্রবাসী আয় আসা বেড়েছে প্রায় ২৬ শতাংশ।

এদিকে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং তার বিপরীতে আমদানি কম থাকায় ডলারের চাহিদা কমেছে। সে কারণে টাকার তুলনায় মার্কিন ডলারের দাম কমতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে ডলারের দাম ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মুদ্রাবাজারে ডলার সরবরাহে স্বস্তি ফিরে আসায় এখন আমদানি বিধিনিষেধ তুলে নেওয়ার সময় এসেছে। পাশাপাশি বিলাসপণ্য আমদানিতে যেসব বাড়তি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, সেগুলোও তুলে নিতে হবে। তাহলে আমদানি বাড়বে, যা ব্যবসা-বাণিজ্যে গতি ফেরানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে।

এদিকে প্রবাসী আয় ও পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ২৪ জুলাই ছিল ৩০ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, রিজার্ভ ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। প্রবাসী আয়ের পাশাপাশি রিজার্ভ বাড়াতে ভূমিকা রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের অর্থ।

অনিয়মের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী