হোম > বাণিজ্য

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ব্যাংকটির কার্যক্রম সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে পরিচালিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আমলে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। এ সময় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় এবং ব্যবস্থাপনা পরিচালকদেরও অপসারণ করা হয়। পরে ব্যাংকগুলোর কার্যক্রম তদারকির জন্য বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেয়।

গত জুন মাসে সরকার কাজি শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আবেদুর রহমান শিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়। নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণের পর পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এক্সিম ব্যাংক থেকে প্রশাসক শওকাতুল আলম ও তার প্রতিনিধিদের প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী আগস্ট মাসের মধ্যে একীভূত হওয়া বাকি চারটি ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হবে।

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম