হোম > বাণিজ্য

রাজস্ব বোর্ডে আইএসপিএবির ৫ প্রস্তাব

স্টাফ রিপোর্টার

রাজস্ব বোর্ডে ফের পাঁচটি প্রস্তাব জমা দিয়েছে ইন্টারনেট সেবাদাতা সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি।

শনিবার রাতে আমার দেশকে এ বিষয়ে আইএসপিএবির সভাপতি এমদাদুল হক জানান, রাজস্ব বোর্ডে আমরা ৫ দফা প্রস্তাব করেছি। আমরা মূসক কমাতে বলেছি। সরকার আমাদের এই প্রস্তাব গ্রহণ করলে ইন্টারনেট সেবায় গ্রাহকরা আরও উপকৃত হবে।

তিনি বলেন, দফায় দফায় দাবি পূরণ না হলেও এবারো প্রস্তাবের শুরুতেই এই খাতটিকে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তির পরিষেবা (আইটিইএস) সুবিধায় অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে।

১৩ মার্চ রাজস্ব বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দেখা করে প্রস্তাবনাগুলো জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারের নেতৃত্ব পর্যায়ের সঙ্গে সংগঠনটির শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরও এই খাতের ব্যবসায়ীদের সাধারণ দাবিগুলো পূরণ না হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই এখন বাজেটের দাবি নিয়ে খুব একটা কথা হচ্ছে না বলেও মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

দাবির মধ্যে রয়েছে রয়েছে, ফাইবার অপটিকের ওপর রয়েছে সব মিলিয়ে ৬৩.৪০ শতাংশ সরকারি চার্জ রয়েছে তা কমাতে হবে। পাশাপাশি মডেম, ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক সুইচ, রাউটার, সার্ভার ও ব্যাটারি, অফিস এবং পপ ভাড়াতেও যে মূসক গুনতে হয় তা কমানোর আহ্বান জানানো হয়েছে।

এমএস

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

দুই লাখ ৮৪ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তার মহাপরিকল্পনা করেছে সরকার

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডর, হোতারা অধরা

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো