হোম > বাণিজ্য

ঈদুল ফিতরের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার

ঈদুল ফিতরের ছুটিতে গ্রাহকের নির্বিঘ্নে লেনদেন নিশ্চিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস), পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়েসহ সব সব ডিজিটাল সেবা নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছ।

সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়, ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ইন্টারনেট ব্যাংকিং, ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এসব লেনদেনে গ্রাহকরা যেনো কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নিতে হবে। সার্বক্ষনিক এটিএম সেবা চালু ও পর্যাপ্ত টাকার সরবরাহ নিশ্চিত করা, বুথের কারিগরি ত্রুটি দ্রুততম সময়ে সমাধান এবং বুথে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনে সংশ্লিস্ট ব্যাংকের কর্মকর্তা কর্তৃক এটিএম বুথ পরিদর্শনের ব্যবস্থা করতে হবে।

একইসঙ্গে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত, জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করতে ব্যবস্থা নিতে বলা হয় ব্যাংকগুলোকে। ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ এবং অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখতে বলা হয়।

নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয় বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী ব্যাংক এবং তাদের সংশ্লিষ্ট কোম্পানিকে। যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানানোরও নির্দেশনা দেওয়া হয়।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা