হোম > বাণিজ্য

সোনার দামে ফের রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার

আবারও রেকর্ড গড়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের সোনা হিসাবে পরিচিত ২২ ক্যারেটের দাম ভরিপ্রতি ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এক ভরি সোনার দাম এত বেশি আগে কখনো হয়নি। এতদিন ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৫১ হাজার ২৮২ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে ১৭ ফেব্রুয়ারি সবশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল। এখন আবার দাম বাড়ানোর মাধ্যমে টানা আট দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলো।

বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৭ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫১ হাজার ২৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ১৯০ টাকা বাড়িয়ে এক লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ১৫ টাকা বাড়িয়ে এক লাখ এক হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়। আজ বৃহস্পতিবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনিয়মের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী