হোম > বাণিজ্য

পাচারের টাকা উদ্ধারে সরকার চাইলে আইনজীবী নিয়োগ: গভর্নর

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ভিডিও থেকে ছবি নেয়া

পাচারের টাকা উদ্ধারে দেশ-বিদেশে মামলা করবে বাংলাদেশ, কী ধরনের মামলা করবে তার সিদ্ধান্ত নিবে আইনজীবীরা। সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ করতে পারে। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, পাচারের টাকা উদ্ধার ধাপে ধাপে এগোতে হবে। চূড়ান্ত রায় না পেলে সম্পদ উদ্ধার করা যাবে না। তাই যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ করে কোর্টে দেওয়ার জন্য তৈরি করতে হবে। বিচারক প্রক্রিয়ায় এসব সম্পদ যাতে আদায় করতে পারি। কোর্ট সিদ্ধান্ত নিবে আমরা যেটা দাবি করছি, তা সঠিক কী-না। আরেকটি পদ্ধতি আদায় করা যায়, তা হলো এডিআর (সমঝোতা) পদ্ধতি। সেখানেও একটা প্রক্রিয়া আছে, তাতে আইনজীবীরা আলোচনা করবে।

গভর্নর বলেন, এডিআর পদ্ধতি যাবে কী-না তা সিদ্ধান্ত নিবে সরকার। দু-পক্ষের আইনজীবীরা বসে তা ঠিক করবে। দেশের সম্পদ উদ্ধারে দেশীয় আদালত এবং বিদেশি সম্পদ উদ্ধারে বিদেশি আদালত বসবে। আমাদের সবকিছু প্রস্তুত, সরকার চাইলে সম্পদ উদ্ধারের আইনজীবী নিয়োগ করতে পারে।

তিন বছরের মধ্যে সুদ পরিশোধ না করলে আয় হিসেবে গণ্য হবে

ইউরোপে তিন মাসে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ

৪ লাখ কোটি টাকার খেলাপি ঋণে পুনঃতফসিল সুবিধা

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

বাণিজ্য মন্ত্রণালয়কে আরো গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী

৭ হাজার ৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেকে অনুমোদন

৩০% লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা থেকে আর্থিক প্রতিষ্ঠানকে অব্যাহতি

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর