হোম > বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের চার কর্মকর্তার পদোন্নতি

স্টাফ রিপোর্টার

সিনিয়র লিডারশিপ টিমের চারজনকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই পদোন্নতি ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।

ব্যাংকটির হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম এবং হেড অব অপারেশনস মো. মুনীরুজ্জামান মোল্যা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।

ব্র্যাক ব্যাংকের কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনকে অল্প সময়ের মাঝে শক্তিশালী অবস্থানে রূপান্তরিত করে ব্যাংকিং খাতের লিডিং পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তারেক রেফাত উল্লাহ খান।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক সাফল্যের মূলে রয়েছে শক্তিশালী ও গতিশীল সিনিয়র লিডারশিপ টিম। উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়ে পদোন্নতিপ্রাপ্ত সহকর্মীরা আমাদের কর্পোরেট, এসএমই, অপারেশনস এবং অল্টারনেট ব্যাংকিংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিভিন্ন আর্থিক সূচকে ব্র্যাক ব্যাংক এখন শীর্ষ পর্যায়ে রয়েছে। মধ্যম-সারির একটি ব্যাংককে ব্যাংকিং খাতের শীর্ষে নিয়ে যেতে তারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্র্যাক ব্যাংককে দেশের সবচেয়ে বড় এবং ইমপ্যাক্টফুল ব্যাংকে রূপান্তর করতে সামনের দিনগুলোতেও তাঁরা তাঁদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের দাবি বারভিডার

স্বর্ণের দাম ভরিতে কমল ২ হাজার ২১৬ টাকা

স্বর্ণের দামে বড় পতন

চালের দামে অস্বস্তিতে ক্রেতা

বিনিয়োগে বড় সমস্যা জ্বালানী সংকট

বাজেট ইতিবাচক হলেও বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ: আইবিএফবি

লিজ নেওয়া জাহাজের ভাড়া পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

কর নয়, উৎপাদন বাড়িয়ে রাজস্ব আহরণে জোর দেবে সরকার

আইডিআরের চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন নাদিয়া নিভিন

ব্যাংক খাতে ১.৩৬ লাখ কোটি টাকা লোকসান