হোম > বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের কর্পোরেট সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

সম্প্রতি ‘নেক্সট ফ্রন্ট: রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার’ শীর্ষক এক কর্পোরেট সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। সেমিনারে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং আর্থিক খাতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরা।

হবিগঞ্জের দ্য প্যালেসে ১০ মে থেকে ১২ মে ২০২৫ অনুষ্ঠিত এই সেমিনারে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখার নানাবিধ কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. জাহিদ হোসেন এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন।

তারা আধুনিক বিশ্বের গতিশীল আর্থিক পরিমণ্ডলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সহযোগিতামূলক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খানসহ ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তনের মধ্যেও বাংলাদেশ যখন ঘুরে দাঁড়ানো সক্ষমতা প্রদর্শন করে চলেছে এমন মুহূর্তে এই সেমিনারের আয়োজন প্রতিষ্ঠানে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সিএফও এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল লিডারদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরও জোরদার করেছে।

অংশগ্রহণকারীরা ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করে বলেন, এই আয়োজনের যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো ব্যাংকিং এবং কর্পোরেট খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম