হোম > বাণিজ্য

চীন থেকে ৪টি জাহাজ কিনবে বাংলাদেশ

আমার দেশ অনলাইন

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চুক্তিতে সই করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে ‘৪টি নতুন জাহাজ ক্রয়’ শীর্ষক প্রকল্পের জন্য ১.৬৭ বিলিয়ন আরএমবি (আনুমানিক ২ হাজার ৪৮৬ কোটি ৩১ লাখ টাকা) সমমূল্যের একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় চীন সরকার প্রকল্পটির জন্য ২ শতাংশ সুদে নমনীয় ঋণ সুবিধা নিশ্চিত করেছে। এই ঋণের মেয়াদ হবে ২০ বছর, যার মধ্যে প্রথম ৫ বছর গ্রেস পিরিয়ড হিসেবে থাকবে।

রোববার বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং চীন সরকারের পক্ষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও চীনা এক্সিম ব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি শিগগির স্বাক্ষরিত হবে। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য ৪টি নতুন জাহাজ, ২টি ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার এবং ২টি মাদার বাল্ক ক্যারিয়ার কেনা হবে।

এগুলো বিএসসির অপরিশোধিত তেল এবং প্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষমতা বৃদ্ধি করবে, যা দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিতকরণে অবদান রাখবে। সূত্র: বাসস

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম