হোম > বাণিজ্য

‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ স্বীকৃতি অর্জন ইউএস-বাংলা এয়ারলাইন্সের

আমার দেশ ডেস্ক

দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ইন-ফ্লাইট সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিস, অন-টাইম পারফরমেন্স, বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’ অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেলবিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’। এ পুরস্কার প্রাপ্তির মাধ্যমে বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন হিসেবে হ্যাট্রিক স্বীকৃতি পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’ অনুষ্ঠানের প্রধান অতিথি রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। গত ৫ জুলাই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়া বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড, বেস্ট অন-টাইম পারফরমেন্স, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস ক্যাটাগরিতে সিলভার এবং মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অতিথিদের নিকট থেকে বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্স মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম।

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার -২০২৪ এর পুরস্কার পরবর্তীতে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উত্তরোত্তর আরো ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’

এখানে উল্লেখ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৪, ২০২৩, ২০২২ সহ ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন’ পুরস্কারে ভূষিত হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা