হোম > বাণিজ্য

স্বর্ণের দাম আবারও বাড়ল

আতিকুর রহমান নগরী

স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৮০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। আজ রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল শনিবার দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

অনিয়মের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী