হোম > বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন নাহিদ রহমান

স্টাফ রিপোর্টার

ছবি: নাহিদ রহমান

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন নাহিদ রহমান। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

নাহিদ রহমান কর্মজীবন শুরু করেন সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে। পরে ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং ক্রেডিট গ্যারান্টি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। পদোন্নতির আগে তিনি প্রেষণে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

নাহিদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এম.কম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পেশাগত দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে তিনি প্রেষণে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি অর্জন করেন। এছাড়া জাপান সরকারের জেডিএস স্কলারশিপের আওতায় তিনি জাপানের রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের একজন ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট। পাশাপাশি ডিএফআই ও দি ফ্লেচার স্কুল অ্যাট টাফটস ইউনিভার্সিটি আয়োজিত সিডিএফপি বিষয়ে উচ্চতর পেশাগত সার্টিফিকেশন কোর্স সম্পন্ন করেছেন। ব্যাংকিং-সংক্রান্ত বিভিন্ন পেশাগত জার্নালে তাঁর একাধিক গবেষণাপত্র ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।

খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী নাহিদ রহমানের বাবা আতিকুর রহমান একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং মা সেলিমা রহমান গৃহিণী। তার স্বামী আলমগীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জননী।

এএস

আকুর বিল পরিশোধে কমেছে রিজার্ভ

মূল্যস্ফীতি টানা তিন মাস ৯ শতাংশের বেশি

থমকে আছে নিরীক্ষক ও নিরীক্ষা ফার্মের একক তালিকাভুক্তির উদ্যোগ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর নিয়োগ বাতিল

ঋণখেলাপি আব্দুল মোনেম সুগারকে এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ বাড়ার শঙ্কা

বিটিভির সম্প্রচার স্বত্ব কেনায় ভ্যাট প্রত্যাহারে সাবেক সচিবের নামে এসআরও জারি