হোম > বাণিজ্য

টিসিবির ট্রাকসেল শুরু রোববার, পণ্যের দাম বাড়লেও কমেছে পরিধি

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ট্রাকসেলে (খোলাবাজারে) পণ্য বিক্রি কার্যক্রম রোববার থেকে শুরু হচ্ছে। এবার টিসিবির ট্রাকসেলের পণ্যের দাম বাড়লেও পরিধি কমেছে।

সারাদেশের ৬৪ জেলায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করলেও এবার ঢাকাসহ চার মহানগরে এবং পাঁচ জেলায় পণ্য বিক্রি করবে। সেইসাথে এবার পণ্যের দামও বাড়ানো হয়েছে। গত মার্চ মাসে ভোজ্যতেল ১০০ টাকা, মশুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা কেজি দরে বিক্রি করলেও এবার মশুর ডাল কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকা, ভোজ্যতেল কেজিতে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা এবং চিনি কেজিতে ১০ টাকা বেড়ে ৮০ টাকা করা হয়েছে। তবে গত মার্চের তুলনায় পণ্যের দাম বাড়লেও মে মাসের তুলনায় কমেছে।

এ কার্যক্রম ঢাকা মহানগীরে ১৩ সেপ্টেম্বর এবং ঢাকার বাইরে ৩টি মহানগর ও ৫ জেলায় ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছে টিসিবি।

সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা উপপরিচালক (বাণিজ্যিক) শাহাদত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্নআয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান।

এর পাশাপাশি রোববার থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে সংস্থাটি। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫, গাজীপুর মহানগরীতে ৬, কুমিল্লা মহানগরীতে ৩, ঢাকা জেলায় ৮, কুমিল্লায় ১২, ফরিদপুরে ৪, পটুয়াখালীতে ৫ ও বাগেরহাট জেলায় ৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন এ কার্যক্রম চলবে।

শুক্রবার বাদে দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের নিকট সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রি করবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন বলে জানানো হয়েছে।

এবার একজন ক্রেতা কেজি প্রতি ৭০ টাকা দামে ২ কেজি মশুর ডাল, প্রতি লিটার ১১৫ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল এবং ৮০ টাকা দামে ১ কেজি চিনি কিনতে পারবেন। তবে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মাঝে বিক্রয় মূল্য আগের মতো বহাল থাকবে। বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভোজ্যতেল ১০০ টাকা, মশুর ডাল ৬০ টাকা এবং চিনি ৭০ টাকা কেজি বিক্রি করছে টিসিবি।

সর্বশেষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত মে মাসে টিসিবি ট্রাকসেলে দেশব্যাপী পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করে। ওই সময় পণ্যের দাম বাড়ানোয় একজন ভোক্তা ১৩৫ টাকা কেজি দরে ২ লিটার সয়াবিন তেল, ৮০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল এবং ৮৫ টাকায় এক কেজি চিনি কিনতে পারেন।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে