হোম > বাণিজ্য

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

আতিকুর রহমান নগরী

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের ও.আর নিজাম রোডস্থ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক জুলাই ২০২৫ পর্যন্ত অর্জিত সাফল্য, চ্যালেঞ্জ এবং কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও তিনি কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদায় বিভাগের মহাব‍্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী । এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এস.এম দিদারুল ইসলাম।

সভায় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম