হোম > বাণিজ্য

আমদানি নীতির আদেশে বড় পরিবর্তন আনা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় ১৯ জানুয়ারি সভা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার সচিবালয়ে এক বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, রমজান উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি সকল অংশিজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি পর্যালোচনা করার উদ্দেশ্যে। পর্যালোচনা করার পর আমাদের সমস্ত পরিস্থিতি আরো ভালো বলতে পারবো।

এদিকে বিদ্যমান আমদানি নীতি আদেশ (২০২১-২৪) থেকে বড় পরিবর্তন এনে (২০২৫-২০২৮) মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বাণিজ্য সহজীকরণ ও উদারীকরণে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

তিনি বলেন, ‘আমরা আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, সেগুলো কেবিনেটের মাধ্যমে চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদারীকরণ প্রচেষ্টা করছি। সহজীকরণের চেষ্টা করছি।’

ভারত-বাংলাদেশ দুদেশের সম্পর্ক একটা উত্তেজনাকর অবস্থায় আছে। অনেকেই বলছেন দুদেশের বাণিজ্যে এটির প্রভাব পড়তে পারে। আপনারা কি মনে করছেন-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা কিছু দেখছি না। কোনো প্রভাব পড়বে এরকম কোনোকিছু আমরা দেখছি না।’

বৈশ্বিক সংকটেও কেন কমছে স্বর্ণের দাম

প্রস্তাবিত বাজেট বিষয়ে বিজিএমইএর প্রতিক্রিয়া

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৬ হাজার ৫৯০ টাকা

বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়ায় অংশীজনদের মধ্যে আশার সঞ্চার

বাংলাদেশ-চীন সম্পর্ক গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

সংকটের মধ্যেও বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি তৈরি হয়নি: জ্বালানিমন্ত্রী

যারা টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেব না

ইসলামী ব্যাংকের সংকট কাটবে, আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

সবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী