হোম > বাণিজ্য

শেয়ারবাজারের শীর্ষ ব্রোকারেজ হাউসের নামে হোয়াটসঅ্যাপে প্রতারণা

স্পোর্টস রিপোর্টার

দেশের শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণায় নেমেছে একটি দল। এরই মধ্যে তারা নিশ্চিত মুনাফার প্রলোভন দেখিয়ে দেশ-বিদেশের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ সংগ্রহ করছে। বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, জয়ন্ত ঘোষ ও জারা বেগম নামের দুটি আইডি থেকে জয়ন্ত ঘোষ ক্লাব ও সি-১ লঙ্কাবাংলা সিকিউরিটিজ নামে হোয়াটসঅ্যাপে দুটি গ্রুপ খুলে বিনিয়োগকারীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ সংগ্রহ করা হচ্ছে। জয়ন্ত ঘোষ নিজেকে লঙ্কাবাংলা সিকিউরিটিজের অংশীদার দাবি করে এ কাজে লিপ্ত হয়েছেন। এসব হোয়াটসঅ্যাপ গ্রুপে ভারতের বিভিন্ন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারে বিনিয়োগের পাশাপাশি দেশের বাজারে লাভজনক বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের প্রলুব্ধ করা হচ্ছে।

এ বিষয়ে এরই মধ্যে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে লঙ্কাবাংলা সিকিউরিটিজ। পাশাপাশি শীর্ষ ব্রোকারেজ হাউসটির পক্ষ থেকে প্রতারণার বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) শেয়ারবাজার–সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে। মতিঝিল থানায় করা জিডিতে বলা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে উল্লেখিত দুই ব্যক্তি লঙ্কাবাংলা সিকিউরিটিজের নাম ও লোগো ব্যবহার করে পুঁজিবাজার নিয়ে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। এ কারণে সাইবার নিরাপত্তা আইনের আলোকে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর অ্যাডমিনদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার শাফফাত রেজা প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। অনেকে এরই মধ্যে প্রলোভনে পড়ে অর্থও জমা দিয়েছেন। কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের বিনিয়োগ সুবিধা দিই না। আমাদের নিজস্ব বিনিয়োগকারীদের জন্য সুনির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। তাই প্রতারণার এই বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করেছি। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীরা যাতে এই ধরনের প্রতারণায় পড়ে আর্থিক লেনদেন না করেন, সে জন্য আমাদের পক্ষ থেকে সেই আহ্বানও জানানো হয়েছে।’

আজ বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

বেসরকারি ঋণে লাগাম নতুন মুদ্রানীতিতে

বিপিপিএর সক্ষমতা বৃদ্ধি ও ই-জিপি আধুনিকায়নে প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

মুদ্রানীতিতে বাজেটের সুফল ম্লান হতে পারে: ডিসিসিআই

সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বুধবার থেকে ‘এ-চালান’ বাধ্যতামূলক

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে: গভর্নর

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল বাংলাদেশ ব্যাংক

নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

সুদ বাড়িয়েও মূল্যস্ফীতি পুরোপুরি কমানো যায়নি