হোম > বাণিজ্য

ফের বাজার থেকে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার

দেড় মাস পর ফের ব্যাংকগুলো থেকে ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭ কোটি ডলার কিনেছে। এর আগে সবশেষ ২ মার্চ দুইটি ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ ডলার ক্রয় করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার ৭ কোটি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে কেনা হয়। সবশেষ ডলার কেনার রেট ছিল ১২২.৩০ টাকা। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ডলার কেনা হয়েছে ৫৫৬ কোটি ডলার বা ৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

রেমিট্যান্স বৃদ্ধির ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের শুরু থেকে গতকাল পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৮১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।

রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে৷ বর্তমানে দেশের মোট রিজার্ভ রয়েছে ৩৪ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী তা ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ