হোম > বাণিজ্য

একই দিনে দুই আর্থিক ও নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের পদত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার

একই দিনে সরকারের দুই আর্থিক প্রতিষ্ঠান ও বীমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তারা হলেন- রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

গতকাল সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, উভয়েই ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

মোহাম্মদ মুসলিম চৌধুরী সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি তিনি সাবেক অর্থসচিব হিসেবেও কর্মরত ছিলেন। সোনালী ব্যাংকের দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিলেন।

সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিন বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। এর কয়েক দিন পর তাকে সাধারণ বীমার চেয়ারম্যান করা হয়।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলমকে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দেন। তখন থেকেই তিনি সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

খেলাপি ঋণ আদায়ে একীভূত ৫ ব্যাংকের ১০ হাজার মামলা

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

দুই লাখ ৮৪ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তার মহাপরিকল্পনা করেছে সরকার

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডর, হোতারা অধরা

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের