হোম > বাণিজ্য

মূলধন ঘাটতি, ট্রাইস্টারের ট্রেক সনদ বাতিল

অর্থনৈতিক রিপোর্টার

মূলধন ঘাটতির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার ট্রাইস্টার সিকিউরিটিজের ট্রেক সনদ বাতিল করা হয়েছে। সনদ বাতিলের ফলে ট্রেকহোল্ডার কোম্পানির ব্রোকারেজ হাউসটি শেয়ার লেনদেন ব্যবসা পরিচালনা করতে পারবে না।

মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে ট্রেক বাতিলের এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ট্রেক সনদ বাতিল হওয়ায় ট্রাইস্টার সিকিউরিটিজ হাউসের গ্রাহকদেরকে তাদের হিসাব পর্যালোচনা ও লেনদেন নিষ্পত্তির অনুরোধ জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। এক্ষেত্রে যদি কোন গ্রাহক সমস্যায় পড়েন তাহলে তা ডিএসইকে লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা-২০২০ এর আলোকে ট্রেকহোল্ডার কোম্পানির সার্বক্ষণিক নিরীক্ষিত নীট সম্পদের পরিমাণ তার পরিশোধিত মূলধনের কমপক্ষে ৭৫ শতাংশের বেশি থাকতে হবে। তবে সদস্য ট্রেকহোল্ডারদের জন্য ৫০ শতাংশের বেশি হতে হবে। ট্রাইস্টার শুধুমাত্র ট্রেকহোল্ডার বিধায় সম্পদের পরিমাণ ৭৫ শতাংশের নিচে নেমে যাওয়ায় ট্রেক সনদ বাতিল করেছে ডিএসই। শেয়ারবাজারে ধারবাহিক দরপতনের কারণে ব্যবসায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছে ব্রোকারেজ হাউসগুলো। এ কারণে তাদের সম্পদের পরিমাণ কমছে বলে জানান বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্রে জানা গেছে, বর্তমানে ডিএসইর সদস্য ট্রেকহোল্ডারের সংখ্যা ২৫০। শুধুমাত্র ট্রেকহোল্ডারের সংখ্যা ৫৯। তবে এদের মধ্যে ৫২টি ট্রেকহোল্ডার ব্যবসায় কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে।

দেশের পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য সুখবর

পুঁজিবাজার মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত প্রতিষ্ঠার ঘোষণা

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বরাদ্দ বাড়ছে ৯৫ কোটি টাকা

বিমান ও পর্যটন খাতে ১ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

পর্যটন খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ, গুরুত্ব পাবে ইকোট্যুরিজম

সাড়ে ৪২ লাখ কৃষক পাচ্ছেন ১ হাজার ৬২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট পাস হলে যেসব পণ্যর দাম কমবে

তামাকপণ্যের সহজলভ্যতা বাড়বে, হাতছাড়া হবে বাড়তি রাজস্বের সুযোগ

প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার