হোম > বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার

‎ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালনা পর্ষদ বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

‎রাজনৈতিক পট-পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক গত বছরের ২২ আগস্ট সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেয় ইসলামী ব্যাংকে।

‎সম্প্রতি ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

‎একই সঙ্গে তার স্ত্রী মরজিনা বেগম ও মুনমুন মাসুদ, ছেলে জুনুন সাফোয়ান, জুনায়েদ জুলকার নায়েন তিয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নওমির ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

সবজির দাম কমলেও বেড়েছে মুরগি ও আমদানি মসলার দাম

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল