হোম > বাণিজ্য

ঘুষসহ গ্রেপ্তার সেই নারী রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

অর্থনৈতিক রিপোর্টার

ঘুষ নিয়ে সহকারী নিয়োগ দেওয়া যশোরের বেনাপোল কাস্টমস হাউসের আলোচিত সেই নারী রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বরখাস্তের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শামীমা আক্তার ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কাযালয়, যশোর কর্তৃক গ্রেপ্তার হওয়ায় সরকারি চারকির আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তার ৭ অক্টোবর থেকে তার এ বরখাস্তের বিষয়টি কার্যকর হবে। বর্তমানে দুদকের মামলায় শামিমা আক্তার কারগারে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজস্ব কর্মকর্তা শামীম আক্তার হাসিবুর রহমান নামে এক এনজিও কর্মীর মাধ্যমে ঘুষ লেনদেন করতেন। গত ৬ অক্টোবর দুদকের অভিযানে হাসিবুর রহমানকে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

দুদকের অভিযোগ, রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ক্ষমতার অপব্যবহার করে আমদানি পণ্যের শুল্ক মওকুফ করে দিয়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছ থেকে নিয়মিত ঘুষ নিতেন। এ কাজে তাকে সহায়তা করতেন হাসিবুর রহমান।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু