হোম > বাণিজ্য

আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট আজ

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট আয়োজন করা হচ্ছে আজ শনিবার। গত বৃহস্পতিবার লালমাটিয়ার ছওয়াব প্রধান কার্যালয়ে সম্মেলনটি আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদারের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন ছওয়াবের পরিচালক মোহাম্মদ আফতাবুজ্জামান।

সংবাদ সম্মেলনে বলা হয়, সামিটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনটি কেবল একটি ইভেন্ট নয়; এটি একটি আন্দোলন ও পরিবর্তনের উদ্যোগ, যেখানে মুসলিম বিশ্ব সামাজিক ব্যবসার মাধ্যমে আরো ন্যায়ভিত্তিক, টেকসই ও সম্মানজনক ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। আয়োজনটি হবে মুসলিম বিশ্বে থ্রি-জিরো বাস্তবায়নের জন্য মাইলফলক।

আফতাবুজ্জামান বলেন, বিজনেস সামিটে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। বিশেষ অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ। এ ছাড়া বিশ্বের ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধিসহ দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, ব্যবসায়ী, বিশিষ্ট এনজিও নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছওয়াব চেয়ারম্যান এসএম রাশেদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, ছওয়াবের জিএম (এমএফপি) আবুল হাসান, ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম, রকিবুল ইসলাম, আবু সাঈদ মোল্লা, সিনিয়র অফিসার বোরহান উদ্দিন প্রমুখ।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা