হোম > বাণিজ্য

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

স্টাফ রিপোর্টার

গত ডিসেম্বর মাসে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে বলেন, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ জরিপ ও ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।

তিনি বলেন, গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করেছে এনবিআর। এছাড়া ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় দেশব্যাপী ১ লাখের বেশি অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুনভাবে চিহ্নিত করে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বলেন, আদায়কৃত শুল্ক, ভ্যাট এবং আয়করের মধ্যে সর্বোচ্চ পরিমাণ আদায় হয় ভ্যাট থেকে।

গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ ভ্যাট থেকে আদায় হয়েছে। ভ্যাটের আওতা বৃদ্ধির মাধ্যমে এ খাত থেকে আদায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো সম্ভব। ভ্যাটের আওতা বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যমান ভ্যাট আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার অধিক হলেই ভ্যাট নিবন্ধনের বিধান করেছে বর্তমান সরকার।

তিনি বলেন, ভ্যাট নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠানগুলোর সহজে ভ্যাট নিবন্ধন করা, নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত ভ্যাট সহজে অনলাইনে সরকারি কোষাগারে জমা দেওয়া, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া এবং অটোমেটেড (স্বয়ংক্রিয়) পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক

বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ

ব্যাংকে নতুন ঋণ প্রস্তাব তলানিতে

বন্ড সুবিধার অপব্যবহার: দুই প্রতিষ্ঠানের ১০২ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

সর্বজনীন পেনশনের বার্তা তৃণমূলে পৌঁছাতে এনজিওদের সহযোগিতা চায় কর্তৃপক্ষ

হ্যাকিংয়ে চুরি হওয়া ৯০ শতাংশ ক্ষতিপূরণ দিয়েছে বাইন্যান্স

ভরিতে ৩২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে

কমছে মুরগি ও ডিমের দাম, ধরাছোঁয়ার বাইরে ইলিশ

নির্ধারিত ফি মানছে না অডিট ফার্ম