হোম > বাণিজ্য

তোফায়েল আহমেদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

অর্থনৈতিক রিপোর্টার

তোফায়েল আহমেদ। ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তার পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে।

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ নির্দেশ দিয়েছে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, তোফায়েল আহমেদ ও তার স্ত্রী আনোয়ারা বেগম, মেয়ে তসলিমা আহমেদ জামান, ছেলে মঈনুল হোসেন, তার ছেলের বউ ইসরাত জাহান বিন্তীর একক ও যৌথ নামে পরিচালিত ব্যক্তি হিসাব এবং তোফায়েল আহমেদ ফাউন্ডেশন নামে পরিচালিত হিসাবসমূহ আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো।

অর্থ পাচার নিরোধসংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়।

বিএফআইইউ আরও বলেছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি বিএফআইইউর কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেক পেশাজীবীর ব্যাংক হিসাব তলব ও জব্দ করা হয়।

ভরিতে ৩২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে

কমছে মুরগি ও ডিমের দাম, ধরাছোঁয়ার বাইরে ইলিশ

নির্ধারিত ফি মানছে না অডিট ফার্ম

ট্যারিফ কমিশনের প্রতিবেদনের সঙ্গে বাজারদরে বড় ব্যবধান

বেসরকারি খাতের সঙ্গে যৌথ ব্যবসায় টিসিবি

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু

বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ সহযোগিতায় কাজ করবে ডেনমার্ক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন, দু-একদিনের মধ্যে প্রথম সভা

এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার