হোম > বাণিজ্য

ফের বাড়লো স্বর্ণের দাম, রোববার থেকে কার্যকর

স্টাফ রিপোর্টার

স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৪ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা আগামীকাল রোববার (১৫ জুন) থেকে কার্যকর হবে।

রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৫২৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা।

এর আগে, গত ৫ জুন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

তবে সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস

বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে রিহ্যাব প্রেসিডেন্টের পদ বহাল

সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ

প্রি-শিপমেন্ট ঋণে তহবিল বাড়ল ৭ হাজার কোটি টাকা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ডলার

জরিমানা ছাড়াই দাখিল করা যাবে জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

পেঁয়াজ সংরক্ষণ মেশিনে জালিয়াতি, বেড়েছে কৃষকের বিদ্যুৎ খরচ

শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে নতুন কোম্পানি