হোম > বাণিজ্য

কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন ঋণ বিতরণে ৪২ ব্যাংকের চুক্তি

স্টাফ রিপোর্টার

কৃষি ও পল্লী খাতে অর্থায়ন বাড়াতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় ইতোমধ্যে ৪২টি ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি সম্পন্ন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ স্কিমের মেয়াদ ৮ জুন থেকে তিন বছর। গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ। শস্য ও ফসল, কৃষি যন্ত্রপাতি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের পাশাপাশি গ্রামীণ ও পল্লী আয় উৎসারী কর্মকাণ্ডে এ স্কিমের আওতায় ঋণ নেওয়া যাবে।

স্কিমটির আওতায় একজন গ্রাহক শস্য ও ফসল খাতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা, আয় উৎসারী কর্মকাণ্ডসহ অন্যান্য পল্লী ঋণ খাতে ১৫ লাখ টাকা, কৃষি যন্ত্রপাতি খাতে ২০ লাখ টাকা এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ বা বিনিয়োগ সুবিধা পাবেন। এ ছাড়া ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের জন্য শস্য ও ফসল চাষে এককভাবে জামানতবিহীন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে শুধুমাত্র শস্য-ফসল দায়বদ্ধকরণ ব্যবহার করা যাবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, স্কিমটি চালুর ফলে কৃষি খাতে অর্থায়নের সুযোগ বাড়বে। একই সঙ্গে কৃষি উৎপাদন ও পল্লী এলাকায় আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

আগস্টের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার

খেলাপি ঋণ নিয়ে রূপালী ব্যাংকের ব্যাখ্যা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৮৪৯ টাকা

জ্বালানি সংকটে রপ্তানি খাতে বড় ধাক্কা, ৬৩ বিলিয়ন ডলারের লক্ষ্য চ্যালেঞ্জে

কৃষিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, এগিয়েছে তিন বড় উদ্যোগ

রিহ্যাবের বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানের এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

জব্দ ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে বিএফআইইউকে

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বিধিমালা অনুমোদনে জটিলতা, সংকটে এফআরসি