হোম > বাণিজ্য

গাজার জনগণের প্রতি হামদর্দের মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার

গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা প্রদান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার আহ্বানে ২৬ এপ্রিল ২০২৫ হামদর্দের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, হামদর্দের সকল কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অনুদান এবং শরবত রুহআফজার বিক্রয়লব্ধ লভ্যাংশ থেকে ফিলিস্তিনের গাজার জনগণের জন্য অর্থ সহায়তা করা হবে।

এই অর্থ গাজার জনগণের জন্য জরুরি চিকিৎসাসেবা, খাদ্য সহায়তা, আশ্রয় এবং অন্যান্য মৌলিক প্রয়োজনে কিছুটা হলেও সহায়ক হবে। হামদর্দের এই উদ্যোগ গাজার জনগণের মানবিক সংকটের মধ্যে তাদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস।

গাজার মানুষের প্রতি হামদর্দের এই মানবিক সহায়তা শুধুমাত্র অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানবতার পক্ষে দাঁড়ানোর একটি সাহসী পদক্ষেপ। হামদর্দের সকল কর্মী একত্রিত হয়ে এ উদ্যোগে অংশগ্রহণ করেছেন।

এর মাধ্যমে তারা বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন যে, এটি শুধু দান নয় বরং মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধ ও ঐক্যের প্রমাণ। মানবতার প্রতি এই দায়বদ্ধতার বার্তা প্রেরণ করতে এই উদ্যোগ গাজার জনগণের জন্য মানবিক সমর্থনের প্রতীক হয়ে থাকবে।

‘নগদ’ প্রসঙ্গে যা বললেন ব্যারিস্টার আরমান

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

প্রবাসী করদাতাদের জন্য ইমেইলে ওটিপি সুবিধা চালু

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শোকজের পর কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে বদলি

শোকজের জবাব সন্তোষজনক না হলে শাস্তির ব্যবস্থা

নগদকে ব্যক্তি খাতে ছাড়ার সিদ্ধান্ত নেবে নতুন সরকার

দেশের রিজার্ভে সুখবর, এখন কত বিলিয়ন ডলার?

স্মৃতির মণিকোঠায় গাজী এরশাদ আলী

কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’