হোম > বাণিজ্য

৫ আগস্ট সব ব্যাংক বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারাদেশে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ওইদিন সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস-আদালতের মতোই দেশের তফসিলি ব্যাংকগুলোও এদিন বন্ধ থাকবে।

এতে আরো বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সে অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো যাচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে। দিনটিতে সাধারণ ছুটি থাকবে।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা