হোম > বাণিজ্য

বাজার থেকে আড়াই বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

ডলারের মূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মঙ্গলবার আরো ২০ কোটি ২০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গত ১৩ জুলাই প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার পর্যন্ত ৫ মাসে মাসে মোট ২ দশমিক ৫১ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

ব্যাংক খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডলার বাজার অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। প্রবাসী আয় ও রপ্তানি আয় ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো থেকেও বড় অঙ্কের ঋণ পাওয়া গেছে।

এর ফলে বাজারে ডলারের সরবরাহ আগের তুলনায় অনেক বেড়েছে। তবে সরবরাহ বাড়লেও চাহিদা কম থাকায় ডলারের দর নিম্নমুখী। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর অতিমাত্রায় কমতে দিচ্ছে না—মূলত প্রবাসী আয়কারী ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষার্থে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে