হোম > বাণিজ্য

বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বৈঠক করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের পাট পণ্য ও কাঁচাপাটের চাহিদা রয়েছে। কাঁচাপাট রপ্তানি না করে বাংলাদেশ সেমি-ফিনিশড (আধা-প্রক্রিয়াজাত) পাটপণ্য রপ্তানি করতে চায়।

তিনি আরো বলেন, বাংলাদেশ উচ্চমানের ও পরিবেশবান্ধব সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল এই পণ্যগুলো আমদানি করলে দুই দেশের বাণিজ্য ভলিউম বাড়বে এবং উভয় দেশই লাভবান হবে।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন , নেপালে ১১ টি জুটমিল রয়েছে। নেপালের জুট মিলগুলো তাদের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানির উপর নির্ভরশীল। সম্প্রতি বাংলাদেশ হতে কাঁচাপাট রপ্তানি বন্ধ করায় মিলগুলো কিছুটা সমস্যায় পড়েছে।এসময় তিনি বাংলাদেশ থেকে কাঁচাপাট রপ্তানি করার অনুমতি শিথিল করার আনুষ্ঠানিক অনুরোধ জানান।

বৈশ্বিক সংকটেও কেন কমছে স্বর্ণের দাম

প্রস্তাবিত বাজেট বিষয়ে বিজিএমইএর প্রতিক্রিয়া

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৬ হাজার ৫৯০ টাকা

বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়ায় অংশীজনদের মধ্যে আশার সঞ্চার

বাংলাদেশ-চীন সম্পর্ক গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

সংকটের মধ্যেও বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি তৈরি হয়নি: জ্বালানিমন্ত্রী

যারা টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেব না

ইসলামী ব্যাংকের সংকট কাটবে, আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

সবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী