হোম > বাণিজ্য

মার্চে এলো ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে একক মাস হিসেবে মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৬৪ দশমিক ৭ শতাংশ। গত বছরের মার্চে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকাররা বলছেন, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা তাদের পরিবারের জন্য বেশি অর্থ পাঠানোয় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে হুন্ডির ব্যবসা চাঙ্গা ছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডি কমে এসেছে। আবার ব্যাংকিং চ্যানেলেই এখন ডলারের দাম বেশি মিলছে। যে কারণে এখন কেউ ঝুঁকি নিয়ে ভিন্ন পথে দেশে টাকা পাঠাতে চাইছেন না। আড়াই শতাংশ প্রণোদনা আগেও ছিল, এখনো আছে। তাই পাচার ও হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিট্যান্স।

প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট দুই হাজার ১৭৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ৭০৭ কোটি ডলার। এ পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ২৭ দশমিক ৬ শতাংশ।

নীরিক্ষার আওতায় আসছে ৬০ হাজার করদাতার আয়কর রিটার্ন

পাঁচদিনে রেমিট্যান্স এলো ৬৫৮৮ কোটি টাকা

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

শেয়ারবাজারে আস্থা ফেরাতে সুশাসন-নজরদারি-আইন সংস্কার

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার: অর্থমন্ত্রী

শীর্ষ ২০ খেলাপির অর্ধেকই এস আলমের প্রতিষ্ঠান

ইডিএফ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা

গ্রামীণ ব্যাংকের ৫০, নোবেলের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা