হোম > বাণিজ্য

সিডিবিএলকে শেয়ারবাজারে তালিকাভুক্তিতে ডিবিএর চিঠি

অর্থনৈতিক রিপোর্টার

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামানের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। মঙ্গলবার ডিবিএ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে সিডিবিএল গঠনের তিনটি উদ্দেশ্যের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে বৃহত্তর জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করার বিষয়টি রয়েছে। কিন্তু প্রতিষ্ঠার ২৫ বছর পার হয়ে গেলেও সিডিবিএল তালিকাভুক্ত হয়নি।

এটি লক্ষ্যচ্যুতি উল্লেখ করে ডিবিএর চিঠিতে বলা হয়, সিডিবিএল যাতে তার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাস্তবায়ন করে পুঁজিবাজারের উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে পারে এবং পুঁজিবাজারের অংশীজনদের কাছ থেকে প্রাপ্ত মুনাফার অংশ ভাগ করে নিতে পারে, সে জন্য অবিলম্বে স্টক এক্সচেঞ্জে এর তালিকাভুক্তি নিশ্চিত করতে হবে। আর এ জন্য ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গঠিত পুঁজিবাজার উন্নয়ন কমিটি, বিএসইসি ও ডিএসই’র হস্তক্ষেপ ও নির্দেশনা চেয়েছে ডিবিএ।

প্রসঙ্গত, সিডিবিএল হচ্ছে শেয়ারবাজারে ইলেকট্রনিক সিকিউরিটিজ ট্রেডিং, বিতরণ, হস্তান্তর এবং সেটেলমেন্ট প্রক্রিয়ার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান। ২০০০ সালে এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহায়তায় এবং জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংকসমূহ (এনসিবি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ (পিসিবি), বিদেশী ব্যাংকসমূহ, মার্চেন্ট ব্যাংকসমূহ, পাবলিকলি লিস্টেড কোম্পানিসমূহ, বীমা কোম্পানিসমূহ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অর্থায়নে গঠিত হয়। স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে এই প্রতিষ্ঠানগুলো সিডিবিএল’র মালিকানায় রয়েছে।

আজ বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

বেসরকারি ঋণে লাগাম নতুন মুদ্রানীতিতে

বিপিপিএর সক্ষমতা বৃদ্ধি ও ই-জিপি আধুনিকায়নে প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

মুদ্রানীতিতে বাজেটের সুফল ম্লান হতে পারে: ডিসিসিআই

সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বুধবার থেকে ‘এ-চালান’ বাধ্যতামূলক

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে: গভর্নর

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল বাংলাদেশ ব্যাংক

নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

সুদ বাড়িয়েও মূল্যস্ফীতি পুরোপুরি কমানো যায়নি