হোম > বাণিজ্য

দেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনের হাঙ্গার গ্রুপ

অর্থনৈতিক রিপোর্টার

চীনের হাঙ্গার গ্রুপের সঙ্গে ১৫০ মিলিয়ন ডলার চুক্তি করেছে বাংলাদেশ। প্রতিষ্ঠানটি আগামী ১ থেকে দু’বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান করতে পারবে।

বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাঙ্গার গ্রুপটি চীনের টেক্সটাইল ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। ১৫০ মিলিয়ন ডলার প্রুতিশ্রুতি দিয়ে আসছিল। সে বিনিয়োগ এলে আগামী ১ থেকে ২ বছরের মধ্যে ১৫ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা তাদের জন্য জমি বরাদ্দের চেষ্টা করছি।

ইনডিটেক্সের সিইওর কথা তুলে ধরে চৌধুরী আশিক বলেন, ইনডিটেক্সের সিইও প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে না আসলে এদেশ সম্পর্কে ইতিবাচক এ ধারণা কখনোই হতো না বলে জানিয়েছেন তিনি। তারা বাংলাদেশে শুধু ব্যবসা নয় সম্পর্ক আরো গভীর করতে চায়।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাজ্যের বাণিজ্য দলের সঙ্গে বৈঠক হয়েছে। জারা, ইনডিটেক্সের পুরো ব্যবস্থাপনা টিম এসেছিলেন, লাফার্জ-হোলসিমের এশিয়ার প্রধান দেখা করতে এসেছিলেন।

তিনি বলেন, লাফার্জ-হোলসিমের বড় বিনিয়োগ আসার সম্ভাবনা আছে। বাংলাদেশে ব্যবসা করতে তাদের অনেক সমস্যা হয়েছে। আমরা তাদের ঠিকভাবে ট্রিট করতে পারিনি।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা